আলী সিদ্দিক
কবিতা হলো না লেখা
অথচ কবিতাই লিখছি প্রতিনিয়ত
সুন্দর মুখশ্রী আর ললনাদের আসর দেখি খোলা চোখে
অথচ দেখা হলো না তোমাকে
মুখে মুখে বলি পড়ি বিশ্লেষণ করি
তবুও দেখা হয় না-ঠিক তা নয় দেখার চোখ নেই
রুটিনমাফিক প্রোগ্রামে ব্যস্ত সজ্জিত পোষাকে
আর মুখে বাংলিশ নিয়ে ফুটনি ঝাড়ি।
তোমকে চিনলাম না
তুমি বছরে একদিন আসো ঐদিনই যাও
আমরা ধরে রাখার চেষ্টা করি না করতেও জানি না
তবুও তৃপ্ত পালনতো করি হোকনা একদিন।


