পালপুর গ্রামে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৮

ছাতক প্রতিনিধি
ছাতকের পালপুর গ্রামে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে ছাতক থানার ওসি আশেক সুজা মামুনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ফখর (৩৩), কামাল (৩২), আমিনুর (২৯), কালাম(৩০), কাজল (৩০), জুনাব আলী (৪২), জসিম উদ্দিন(৩৫) ও সেলিম আহমদ(৩০)কে  
 গ্রেফতার করে। সোমবার সকালে গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য পালপুর গ্রামের কিছু লায়েকপতিত ভূমিতে বড় হওয়া কয়েকটি বনজগাছ কাটা ও গাছের মালিকানা নিয়ে গত ১৯ নভেম্বর ও ২৬ ডিসেম্বর পালপুর গ্রামের দুই পক্ষের সংঘর্ষে শতাধিক লোক আহত হয়। আহতদের মধ্যে অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন। আবার অনেকেরই শরীরে রয়েছে ককটেলের স্পিøন্টার। সংংঘর্ষে ঘটনায় পক্ষে-বিপক্ষে থানায় দায়ের করা হয়েছে একাধিক মামলা ও জিডি। ২৬ ডিসেম্বরের সংঘর্ষের ঘটনায় আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা স্বজনদের মধ্যেও হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। সন্ধ্যায় ওসমানী মেডিকেল কলেজের ২নং গেটে দেশীয় অস্ত্রসহ একটি মাইক্রোবাস (নং- সিলেট-ছ- ১১-০৬৮৪) ও ধারালো অস্ত্রসহ মজলু মিয়া নামের এক ব্যক্তিকে আটক করে কোতয়ালী থানা পুলিশ। অপরদিকে রোগীদের জন্য ওষুধ ক্রয় কয় করতে এসে প্রতিপক্ষের উপর্যুপুরি ছুরিকাঘাতে গুরুতর আহত হয় হাসান আহমদ নামের এক এসএসসি পরীক্ষার্থী। হাসান আহমদের উপর হামলার প্রতিবাদে তার নিজ গ্রাম পালপুর বিদ্যালয়ের শিক্ষার্থীরা গত ৩১ ডিসেম্বর বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।