পাশের হারে জুবিলী, জিপিএ ৫ এ এসসি এগিয়ে

স্টাফ রিপোর্টার
পাশের হারে সরকারি জুবিলী এবং জিপিএ ৫ এর দিক এস.সি বালিকা উচ্চ বিদ্যালয় এগিয়ে রয়েছে। এছাড়াও সদর উপজেলায় অষ্টগ্রাম রাসগোবিন্দ উচ্চ বিদ্যালয়, শান্তিগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। ২২৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ৭১ জন।
বিজ্ঞান বিভাগে পাশ করেছে ১৫৪ জন। জিপিএ ৫ পেয়েছে ৭১ জন। বাণিজ্যে বিভাগে পাশ করেছে ১২ জন। মানবিক বিভাগে পাশ করেছে ৬৩ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিল ১ জন।
এদিকে সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮২ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। পাশের হার ৯৮.৮৩ শতাংশ। ২৫৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ২৫৩ জন।
বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হয়েছে ১৪৪ জন। অনুত্তীর্ণ ২ জন। জিপিএ ৫ পেয়েছে ৭৬ জন।
মানবিক বিভাগে উত্তীর্ণ হয়েছে ৯৫ জন। অনুত্তীর্ণ ১ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিল ২ জন। জিপিএ ৫ পেয়েছে ৫ জন।
বাণিজ্য বিভাগে পাশ করেছে ১৪ জন। জিপিএ ৫ পেয়েছে ১ জন।
আব্দুল আহাদ সাহিদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯১.২৫ শতাংশ। ৮০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৭৩ জন।
আলহাজ¦ জমিরুন নূর উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯৬.৭১ শতাংশ। ১৫২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ১৪৭ জন।
অষ্টগ্রাম রাসগোবিন্দ উচ্চ বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। ৮০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই পাশ করেছে।
বুলচান্দ উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯৮.৮৮ শতাংশ। ৮৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৮৮ জন। জিপিএ ৫ পেয়েছে ১ জন।
চরমহল্লা উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯৮.৬১ শতাংশ। ১৪৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ১৪২ জন। জিপিএ ৫ পেয়েছে ১ জন।
চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯৭.৬৭ শতাংশ। ৮৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৮৪ জন।
এইচএমপি উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯৮.৮৫ শতাংশ। ৩৪৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৩৪৩ জন।
হাজী লাল মামুদ উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯৭.৯১ শতাংশ। ১৯১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ১৮৭ জন।
জয়নগর বাজার হাজী গনিবক্স উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯৫.৫১ শতাংশ। ২৪৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ২৩৪ জন। জিপিএ ৫ পেয়েছে ২ জন।
কৃষ্ণনগর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯৮.৩৭ শতাংশ। ১২৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ১২১ জন। জিপিএ ৫ পেয়েছে ১ জন।
লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯৮.৯১ শতাংশ। ৯২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৯১ জন।
মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯৮.৩১ শতাংশ। ২৩৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ২৩৩ জন। জিপিএ ৫ পেয়েছে ৫ জন।
নারায়নতলা মিশন উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯৫.৫৬ শতাংশ। ২৪৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ২৩৭ জন।
রঙ্গারচর হরিনাপাটি উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯৮.৩৬ শতাংশ। ১২২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ১২০ জন।
শান্তিগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। ৬২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ৩ জন।
সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে পাশের হার ৯৮.৬০ শতাংশ। ২৫৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ২৫২ জন। জিপিএ ৫ পেয়েছে ২ জন।
সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। ৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সকলেই পাশ করেছে।
ইয়াকুব উল্লা পাবলিক উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯৯.৪৩ শতাংশ। ১৭৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ১৭৫ জন।