পিএসসি পরীক্ষা শুরু-প্রথম দিন জেলায় অনুপস্থিত ৩৯২৯

স্টাফ রিপোর্টার
জেলায় এ বছর ২০১৬ প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৬০০২৪ জন অংশ গ্রহণের কথা থাকলেও অংশ নিয়েছে ৫৬০৯৫ জন।
রবিবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, প্রথম দিন অনুষ্ঠিত ইংরেজী পরীক্ষায় জেলায় অনুপস্থিত ছিল ৩৯২৯ জন এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী   
পরীক্ষার্থী ছিল ৩৩০৪ জন (ছাত্র ১৬১০ জন ও ছাত্রী ১৬৯৪ জন) এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৫৯৪ জন (ছাত্র ৩৬১ জন ও ছাত্রী ২৩৩ জন।) জেলার ১১ উপজেলার ৭৯ টি পরীক্ষা কেন্দ্রে ১১টা থেকে ১.৩০পর্যন্ত এক যুগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অন্য বছরের তুলনায় এ বছরও পরীক্ষা অংশগ্রহণকারীদের মধ্যে ছাত্রীর সংখ্যা ৭১৬১ জন বেশি ছিল।
সদর উপাজেলায় ১৮ টি কেন্দ্রে ৭০৫৩ জন, দোয়ারাবাজার উপজেলায় ১০ টি কেন্দ্রে ৫২৩৫ জন, বিশ্বম্ভরপুরে ১১ টি কেন্দ্রে ৪১৮৩ জন, ছাতকে ২৯ টি কেন্দ্রে ৮৪৯৯ জন, তাহিরপুরে ১১ টি কেন্দ্রে ৪১৭৮ জন, জামালগঞ্জ ১০ টি কেন্দ্রে ৩১৭৪ জন, ধর্মপাশায় ১৭ টি কেন্দ্রে ৪৮৯৬ জন, শাল্লায় ১০ টি কেন্দ্রে ১৯২০ জন, দিরাইয়ে ১৫ টি কেন্দ্রে ৪৯৬৪ জন, জগন্নাথপুরে ১৭ টি কেন্দ্রে ৫০০০ জন, দ.সুনামগঞ্জে ১৭ টি কেন্দ্রে ৩৪৯১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ।
ইবতেদায়ী পরীক্ষায় সদর উপাজেলায়  ৪ টি কেন্দ্রে ১৫৮ জন, দোয়ারাবাজার উপজেলায় ৮ টি কেন্দ্রে ৪৭৩ জন, বিশ্বম্ভরপুরে ১ টি কেন্দ্রে ১৬৪জন, ছাতকে ১৮ টি কেন্দ্রে ১০২২ জন, তাহিরপুরে ৭ টি কেন্দ্রে ১৮৬ জন, জামালগঞ্জ ৬ টি কেন্দ্রে ২৩১জন, ধর্মপাশায় ৪ টি কেন্দ্রে ১১৭ জন, শাল্লায় ৩ টি কেন্দ্রে ৬২ জন, দিরাইয়ে ৮ টি কেন্দ্রে ২৩৫ জন, জগন্নাথপুরে ১৪ টি কেন্দ্রে ৭২৮ জন, দ.সুনামগঞ্জে ৬টি কেন্দ্রে ১৮৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হযরত আলী জানান, এ বছর প্রথম দিনের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কিন্তু অনুপস্থিতির সংখ্যাটা অনেক বেশি। এর কারণ উপজেলা কর্মকর্তাদের সাথে কথা বললে জানতে পারব। তবে কোন ছাত্র ছাত্রী নকলের আশ্রয় না নেয়ায় সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি।