পিছিয়ে পড়া জেলাকে সামনে এগিয়ে নিতে চাই- পীর মিসবাহ

স্টাফ রিপোর্টার
এমপি অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, বাংলাদেশের অন্যান্য জেলা থেকে সুনামগঞ্জ পিছিয়ে পড়া একটি জনপদ। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও বিদুৎ ব্যবস্থায় অন্যান্য জেলা থেকে আমরা আজো পিছিয়ে আছি। । পিছিয়ে পড়া জেলাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। বঞ্চনার অবসান ঘটিয়ে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, আর এই অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোন প্রকার হিংসা, রেষারেষি ও দলাদলির মধ্য দিয়ে সমাজ ও দেশের উন্নয়ন সম্ভব নয়। এজন্য সকলকে শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে সমাজ ও দেশের জন্য কাজ করতে হবে।  রবিবার বিকালে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসীর পক্ষে উমেদশ্রী স্কুল মাঠে দেয়া গণ- সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।
ইয়াকুব উল্ল্যা পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শাহ মো.ফয়জুনুর আলী’র সভাপতিত্বে গণ সংবর্ধনায় আরো বক্তব্য রাখেন-জেলা জাপার যুগ্ম-আহবায়ক রশিদ আহমদ, জেলা জাপা নেতা হাজী হেলাল, আ.স.ম.মনোয়ার ,গৌরারং ইউনিয়নে জাপার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. শওকত আলী, আব্দুল মালিক চৌধুরী, ওয়াহাব আলী, ফজলুল হক, ডা. আমান উল্ল্যা, আবুল কালাম আজাদ, পচল দাস, বিপ্লব দাস, আব্দুর রকিব, মো.ফজলুল হক চৌধুরী, মুজিবুর রহমান, মইন উদ্দিন প্রমুখ।