পিটিআই বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন

স্টাফ রিপোর্টার
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জ পিটিআই বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এ সময় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপ পরিচালক মোহাম্মদ এমরান হোসেন; মুক্তিযোদ্ধাগণ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুনামগঞ্জ এর শিক্ষক ও প্রশিক্ষনার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পিটিআই বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং শেষে বদ্ধভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
এদিকে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেছে জেলা উদীচী। শনিবার সন্ধ্যায় পিটিআই বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলনের পর এক মিনিট নিরবতা পালন করা হয়।
এরপর মুক্তিযোদ্ধা মালেক পীর পিটিআই বধ্যভূমিতে সংগঠিত হত্যাকা- সম্পর্কে উপস্থিত সকলকে অবগত করেন।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ পরিমল কান্তি দে, নির্মল ভট্টাচার্য, রমেন্দ্র কুমার দে মিন্টু, জেলা মহিলা পরিষদ সভাপতি গৌরী ভট্টাচার্য, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহসভাপতি উৎপল খাসনবিশ, জেলা উদীচী সদস্য মানব চৌধুরী, চন্দন দাশ, উদীচী সহ সাধারণ সম্পাদক মো. মাইনুদ্দিন, যুব ইউনিয়ন সভাপতি আবু তাহের, উদীচী সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মাহবুব, নাট্য সম্পাদক পুলক রাজ, কোষাধ্যক্ষ জহির আহমেদ।