স্টাফ রিপোর্টার
‘পল্লীবিদ্যুৎ এর আগ্রাসন রুখে দাড়াঁও জনগন’ এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চল ও শহরের গ্রাহকবৃন্দকে পিডিবি হতে পল্লীবিদ্যুৎ সমিতির নিকট হস্তান্তরের প্রক্রিয়া বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে পিডিবি গ্রাহক জেলা কল্যাণ সমিতির উদ্যোগে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়ন হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহবায়ক আবুল মনসুর মোহাম্মদ শওকত।
লিখিত বক্তব্যে তিনি বলেন,‘ আগামী ২০/২৫দিনের মধ্যে সুনামগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চল ও শহরের গ্রাহকবৃন্দকে পিডিবি হতে পল্লীবিদ্যুৎ সমিতির নিকট হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে। আমরা পিডিবির সেবা গ্রহণকারী সাধারণ গ্রাহকরা এর প্রতিবাদ জানাই। পিডিবি যদি আমাদের পল্লীবিদ্যুৎ সমিতিতে হস্তান্তরের প্রক্রিয়া থেকে সরে না যায় তাহলে সুনামগঞ্জ জেলা থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে। অবিলম্বে সকল প্রক্রিয়া বন্ধ করতে বিদ্যুৎ ও
জ্বালানী প্রতিমন্ত্রীর নিকট জোর দাবি জানানো হয়। সম্মেলনের পর র্যালি নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন পিডিবি গ্রাহক জেলা কল্যাণ সমিতির সদস্যরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিডিবি গ্রাহক জেলা কল্যাণ সমিতির যুগ্ম আহবায়ক আনোয়ারুল হক, হাবিবুর রহমান, আজাদ মিয়া, আব্দুল মতিন, কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাফিজ ফেদাউর রহমান, সুলতান আহমেদ, ইসমাইল আলী, নুর হোসেন, আবুল কালাম, তাহের উদ্দিন, নাসির উদ্দিন, শায়েখ মিয়া প্রমুখ।
- বিশ্বম্ভরপুরে ব্যারিস্টার ইমন- রাজাকার, আলবদরদের আ.লীগে ঠাঁই নেই
- জগন্নাথপুর উপজেলা নির্বাচন ‘বিদ্রোহী’ দুই প্রার্থীকে বহিস্কার


