স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ জাতীয় সংসদের বক্তব্যে দাবি জানানো এবং পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগের পর অবশেষে সুনামগঞ্জ সদর হাসপাতালে কয়েকজন নতুন ডাক্তার নিয়োগ দেয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্ত ডাক্তাররা হাসপাতালে যোগ দিয়েছেন। সদ্য নিয়োগ দেয়া হয়েছে এ্যানেসথেশিয়ার কনসালটেন্ট, মেডিসিনের সিনিয়র কনসালটেন্ট, শিশুরোগ বিশেষজ্ঞ একজন সিনিয়র কনসালটেন্ট এবং একজন জুনিয়র কনসালটেন্ট, নাক, কান, গলার জুনিয়র কলসালটেন্ট একজন। এ্যানেসথেশিয়ার ডাক্তার না থাকায় বেশ কিছুদিন হাসপাতালে সার্জারি বন্ধ ছিল।
সদর হাসপাতালে ডাক্তার পদায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান সংসদ সদস্য। তবে হাসপাতালে একজন রেডিওলজিস্ট খুব প্রয়োজন বলেও তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন।


