করোনা সৃষ্ট সংকটে অসচ্ছল পরিবারের মাঝে জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপির ব্যক্তিগত তহবিল হতে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার দিনব্যাপী ধনপুর ইউপির ৩০০শ পরিবারে এই খাদ্য সহায়তা পৌঁছে দেন স্থানীয় কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, ধনপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, জাপা নেতা হাবিদার মোর্শেদ, চাঁন মিয়া, স্বপন পাল, হিফজুর রহমান, সিরাজ, জাহাঙ্গীর, নুরুল হক, লোকমান, মজিবুর, তোফাজ্জল, আলাল প্রমুখ।
উল্লেখ্য, ৩০০শ অসচ্ছল পরিবারের মাঝে চাউল ৫ কেজি,আলু ২ কেজি,তেল ১ লিটার ও লবন ৫০০ গ্রাম প্রদান করা হয়েছে।
- ‘কৃষকদের প্রণোদনার আওতায় এনে ক্ষতিপূরণ, ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে’
- জগন্নাথপুরে চাল বিতরণে অনিয়ম করবেন না বলে অঙ্গীকার ডিলারদের


