পুড়ে গেছে পাহাড় বিলাসের একটি ছনের ঘর

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার পর্যটন স্পট পাহাড় বিলাসের একটি ছনের ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
জানা যায়, গত শুক্রবার দিবাগত রাতে ভারত সীমান্তবতীর্ চেংবিল নামক স্থানে পর্যটন স্পট পাহাড় বিলাসের একটি ছনের ঘর আগুনে পুড়ে ছাই হযে যায়। আগুন লাগার কারণ জানা যায়নি। তবে অনেকেই অনুমান করছেন কেউ শক্রতা করে আগুন দিয়ে ছনের ঘরটি পুড়িয়ে দিয়েছে। আগুনে ঘরের বৈদ্যুতিক মিটার, আসবাবপত্রসহ সব কিছু পুড়ে যায়।
পাহাড় বিলাসের দায়িত্বে থাকা মো. আলমগীর হোসেন বলেন, কেউ আগুন দিয়ে পাহাড় বিলাসের ছনের ঘরটি পুড়িয়ে দিয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা পুলিশ কে অবহিত করা হয়েছে।