পুলিশ জনগণের সেবক -জেলা প্রশাসক

লিপসন আহমেদ
জেলা প্রশাসক সাবিরুল ইসলাম বলেছেন, ‘দেশ ও মাতৃকাকে জঙ্গিমুক্ত করাসহ মানুষের নিরাপত্তা প্রদানে সু-শৃঙ্খল ও নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনী। পুলিশের মূল্য দায়িত্ব হচ্ছে মানুষকে সেবা দেয়া, মানুষের পাশে সব সময় নিরপেক্ষ ভাবে থাকা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। বর্তমান সময়ে পুলিশরা দেশপ্রেমিক ও তারা জনগণের সেবক হিসেবে কাজ করে যাচ্ছেন।’
পুলিশিং ডে উপলক্ষে শনিবার সুনামগঞ্জ সদর মডেল থানার আয়োজনে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খানের সভাপতিত্বে ও  সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র আইনজীবী অ্যাড. আপ্তাব উদ্দিন, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল মোমেন, জেলা কমিউনিটি      পুলিশিং আহবায়ক নুরুর রব চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ, পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, কুরবান নগর ইউনিয়নের চেয়ারম্যান আবুল বরকত প্রমুখ।
আলোচনা সভার আগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শহরের বর্ণাঢ্য র‌্যালি বের হয়।