শনিবার জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তত্ত্বাবধানে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সে পরোয়ানা জারী ও তামিল সংক্রান্ত সমস্যা সমূহ চিহ্নিতকরণ ও দূরীকরণ, আদালতে সাক্ষীর হাজিরা নিশ্চিত করণ, তদন্ত প্রতিবেদন দ্রুত প্রেরণ, সাক্ষীদের প্রতি প্রেরিত প্রসেসের জারী প্রতিবেদন ও মেডিক্যাল সার্টিফিকেট যথা সময়ে প্রেরণ এবং আদালত প্রাঙ্গণের নিরাপত্তা নিশ্চিত করণ বিষয়ে আলোচনা হয়।
কনফারেন্সে সভাপতিত্ত্ব করেন সুনামগঞ্জের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মো. রহিবুল ইসলাম। কনফারেন্সে উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রনয় কুমার দাস, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান মজুমদার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আমীন, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম কান্ত সিন্হা ও রুবায়েত ফেরদৌস।
সম্মেলনে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, মুহাম্মদ ছুরত আলম, সিনি. এএসপি, দিরাই সার্কেল, জেল সুপারের প্রতিনিধি, খায়রুল কবির রুমেন, বিজ্ঞ পি.পি. রফিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার, বিজিবি অধিনায়কের প্রতিনিধি, কোর্ট পুলিশ পরিদর্শক ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে আলোচকগণ আলোচ্য বিষয় সমুহের উপর তাদের মতামত তুলে ধরেন। পাশাপাশি পূর্ববর্তী পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে যে সকল কর্মপন্থা নির্ধারণ করা হয়েছিল তার ফলাফল ও অগ্রগতি পর্যালোচনা করা হয়।
এছাড়া মার্চ ২০১৩ মাসের বিভিন্ন থানা থেকে প্রেরিত সাক্ষীর সংখ্যা, পরোয়ানা তামিলের সংখ্যা, তদন্ত প্রতিবেদন দাখিলের সংখ্যা এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা নিষ্পত্তির বিবরণী উপস্থাপন করা হয়। আলোচকবৃন্দ সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। একই সাথে এই অগ্রগতি ধরে রাখা এবং আরও অধিকতর মামলা নিষ্পত্তির লক্ষ্যে দ্রুততার সাথে তদন্ত প্রতিবেদন দাখিলসহ যথাসময়ে সাক্ষীদের আদালতে হাজির করার জন্য পুলিশকে আরও তৎপর হওয়ার জন্য পরামর্শ দেয়া হয়। একই সাথে শিশু আসামী ও মহিলা হাজতিদের থানায় ও আদালতে অনুকূল পরিবেশ ও তাদের সাধারণ আসামীদের থেকে পৃথকভাবে রাখার নির্দেশ প্রদান করা হয়।
সভাপতি মহোদয় তার বক্তব্যে আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্য মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পুলিশকে তৎপর হওয়ার নির্দেশনা প্রদান করেন। সেইসঙ্গে পুলিশকে সাক্ষীদের প্রতি প্রেরিত প্রসেসের তামিল প্রতিবেদন আদালতে দাখিল এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগনকে প্রত্যেক আদালতে যথাযথভাবে ডরঃহবংং রেজিস্ট্রার চালু ও সংরক্ষণের জন্য নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে যেসব মামলা দীর্ঘদিন যাবত শুধুমাত্র গ.ঙ সাক্ষী এবং ও.ঙ সাক্ষী পরীক্ষার জন্য পুন:পুন: প্রসেস জারী করা হইতেছে প্রসেস জারীর প্রতিবেদন পাওয়া গেলে আদালত আইনানুগভাবে মামলা নিষ্পত্তি করতে পারবেন মর্মে মতামত প্রদান করেন।
বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় জুলাই/২০১৫ইং মাস হতে মার্চ/২০১৬ইং মাস পর্যন্ত সুনামগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেসীতে মোকদ্দমা দায়ের ও নিস্পত্তির পরিসংখ্যান তুলে ধরে বলেন যে, ০১/০৭/১৫ইং তারিখে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী’তে বিচারাধীন মামলা ছিল ১১,০২৬ টি। ৩১/০৩/১৬ইং তারিখ পর্যন্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী’তে মামলা দায়ের হয় ৬,৮৬৫ টি। ০১/০৭/১৫ইং হতে ৩১/০৩/১৬ইং তারিখ পর্যন্ত ০৯ মাসে মামলা নিষ্পত্তি হয় ৯,৫৪৯টি। ০১/০৪/১৬ইং তারিখে বিচারাধীন মামলার সংখ্যা ৮,৩৪২টি। অর্থাৎ গড়ে প্রতি মাসে ১০৬১ টি করে মামলা নিষ্পত্তি করা হয়েছে।
সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীতে ১১টি ম্যাজিস্ট্রেট পদের মধ্যে ০৪ টি ম্যাজিস্ট্রেট পদ খালি থাকা সত্বেও বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করায় এবং কর্মরত সকল ম্যাজিস্ট্রেটগণের আন্তরিক প্রচেষ্টায় পুরাতন মামলাসহ রেকর্ড সংখ্যক মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে।
মামলা নিষ্পত্তিতে সংশ্লিষ্ট সকল বিভাগের সহযোগীতা কামনা করে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় আশাবাদ ব্যক্ত করে বলেন যে, মামলা নিষ্পত্তির এই ধারা অব্যাহত থাকলে অচিরেই সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীকে মামলা জটমুক্ত ঘোষনা করা সম্ভব।
জুলাই/১৫ইং মাসে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীতে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ৭১১৯+৩৯০৭=১১০২৬টি। উক্ত সময়ের মধ্যে মামলা দায়ের হয় ২০১৬+৪৬৯৯=৬,৮১৫টি অর্থাৎ জুলাই/১৫ হতে মার্চ/১৬ইং পর্যন্ত মোট বিচারাধীন মামলা ১৭,৮৪১টি। একই সময়ের মধ্যে উক্ত ০৯ মাসে মোট মামলা নিষ্পত্তি করা হয় ৯,৫৪৯টি। অর্থাৎ প্রতিমাসে ১০৬১টি করিয়া মামলা নিষ্পত্তি করা হয়। বর্তমানে সুনামগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীতে ৮,৩৪২টি মামলা বিচারাধীন আছে।
- টাকা পাচারের অভিযোগ ইউপি চেয়ারম্যান ও তাঁর লন্ডন প্রবাসী ছেলের জামিন নামঞ্জুর
- জামালগঞ্জে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

