স্টাফ রিপোর্টার
পুলিশ সুপারের বাসার পাশের ঝোপ থেকে দুটি বিষধর সাপ ধরা হয়েছে।
সোমবার দুপুরে সাপুরে এই সাপ দুটি ধরেন। ৫ থেকে ৬ ফুট লম্বা সাপ দুটির মধ্যে একটি বিষাক্ত গোখরা অন্যটি বিষাক্ত ধারস।
পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান জানান, রবিবার রাতে তিনি বাসভবনের পাশের পুকুরে একটি সাপ দেখতে পান। পরে সোমবার সকালে একজন অভিজ্ঞ সাপুড়েকে খবর দিলে সাপুড়ে দুপুরে অন্য একজন সহযোগীকে নিয়ে সাপ দুটি ধরেন।
সুনামগঞ্জ সদর উপজেলার সোনাপুর গ্রামের
সর্পরাজ মো. রজব আলী জানান, তিনি তার সহকারী জমির আলীকে সঙ্গে নিয়ে সাপ দুটি ধরেছেন। সাপগুলো বিষাক্ত প্রজাতির একটি গোখরা, অন্যটি ধারস। সাপগুলো ৫ থেকে ৬ ফুট লম্বা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয় সাপ দুটি সাপুড়েরা জঙ্গলে অবমুক্ত করে দিবেন।


