পুষ্টি সুশাসন ও এডভোকেসি বিষয়ক প্রশিক্ষণ

সিএসএ ফর সান, বাংলাদেশ এর আয়োজনে কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিশিয়েটিভ এর সহযোগিতায় সিএসএ ফর সান এর সদস্যদের জন্য ‘পুষ্টি বিষয়ক সুশাসন ও এডভোকেসি বিষয়ক প্রশিক্ষণ’ সম্পন্ন হয়েছে।
২দিন ব্যাপি (১৩-১৪ ফেব্রুয়ারি) দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার এফআইভিডিবি ট্রেনিং সেন্টারের মিলনায়তনে প্রশিক্ষণে সিলেট অঞ্চলের সকল সিএসএ ফর সান এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ১৬ জন সদস্য প্রতিনিধি প্রশিক্ষণে অংশ নেন।
প্রশিক্ষণে বহুখাতভিত্তিক পুষ্টি কার্যক্রম সম্প্রসারিত করার লক্ষ্যে সানের ভূমিকা ও অংশগ্রহণ জোরদার, ম্যাপিং এবং অর্জনযোগ্য একটি কর্মসূচী নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ১২ ফেব্রুয়ারি সিলেট অঞ্চলের সদস্যদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয় পুষ্টি প্রতিষ্ঠান উপ-পরিচালক ডা. খাইনুর জাহান, সিএসএ ফর সান নির্বাহী কমিটির সদস্য ও ওয়াটার এইডের স্বাস্থ্য উপদেষ্টা ডা. নুরুল্লাহ আউয়াল, মোহাম্মদ হাফিজুল ইসলাম অ্যাক্টিং টিম লিডার, কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিশিয়েটিভ, কেয়ার বাংলাদেশ, মো. হাসানউজ্জামান টেকনিক্যাল ম্যানেজার, কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিশিয়েটিভ, কেয়ার বাংলাদেশ এবং নাশিদুল হক, কনসালটেন্ট, সিএসএ ফর সান।
উপস্থিত ছিলেন এটিএম বদরুল ইসলাম, ফোকাল পার্সন ও নির্বাহী পরিচালক, জেসিস এবং ফরিদ আহমেদ, সিএসএ ফর সান নির্বাহী কমিটির সদস্য।
প্রশিক্ষণে সিএসএ ফর সান এর সম্মানিত উপদেষ্টা, সেক্রেটারি, কো চেয়ার জুমের মাধ্যমে যুক্ত হয়ে প্রশিক্ষণার্থীদের শুভেচ্ছা জানান এবং প্রশিক্ষণের সার্বিক সফলতা প্রত্যাশা করেন।
প্রেস বিজ্ঞপ্তি