সবিতা চক্রবর্তী
(হাজারো মুক্তিযোদ্ধা স্মরণে পরম শ্রদ্ধেয়
বীর মুক্তিযোদ্ধা ও গবেষক
অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরুকে উৎসর্গীকৃত)
বারেক থমকে দাঁড়াও-
তোমার মাঝে সমুহিত কাহিনীর
দীপ্তিময় চেতনা বিদ্যমান-
বিজয় উল্লাসের নতুন কাব্য বিরচিত।
নিভৃতে থাকা এক জননীর বুকভাঙ্গা
আত্মপ্রলাপের কাহিনী,
সেখানে শস্যশ্যামলা ধরনী মূহ্যমান!
বারেক দু বাহু বাড়াও-
অভিভূত এক জাতির স্পন্দনে
আন্দোলিত করি তোমাকে,
প্রথম প্রহরের সূর্যোদয়ের মতো।
তোমাতেই স্মৃতি লাখো মুক্তিযোদ্ধার
তোমাতেই মায়ের জঠর থেকে জন্ম নেয়া
পুষ্পিত সন্তান।
চিরায়ত এক স্বপ্নের নাম মুক্তি
তোমাতেই প্রজ্জলিত হোক আগামী প্রজন্ম।
নতুন গল্প, অবিনশ্বর কবিতা
পুষ্পে পুষ্পে অর্পিত হোক তোমাতে সকলের।


