পুস্তক ব্যবসায়ীদের সৎ-নিষ্ঠাবান থাকতে হবে -মেয়র জগলুল

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের একটি কমিউনিটি সেন্টারে শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মিন্টু চন্দ্র রায় মিঠুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আয়ুব বখ্ত জগলুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির কেন্দ্রীয় পরিচালক খলিলুর রহমান, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মুর্শেদ আলম বুলবুল, সুনামগঞ্জ পৌর বিপণি ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য পঙ্কজ দে, সিলেট জেলা নীতিমালা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব তানভির হোসেন রহিম, সংগঠনের সিলেট জেলা     
 শাখার যুগ্মসম্পাদক আলমগীর শিকদার ও মাহমুদুল হাসান বাবুল, সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য আব্দুল আলী, এখলাছুর রহমান, অলিউর রহমান প্রমুখ।
পৌর মেয়র আয়ুব বখ্ত জগলুল বলেন, ‘বই পড়ে মানুষ জ্ঞান আহরণ করে, এই বই মানুষের হাতে তুলে দেন পুস্তক ব্যবসায়ীরা, এই ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাঁরাও সম্মানীত মানুষ, তাঁদের সকলকেই সৎ-নিষ্ঠাবান ও ন্যয় নিষ্ঠ হতে হবে, নীতিমালা মেনে পুস্তক ব্যবসায়ীরা ব্যবসা করলে এই ব্যবসা দিন দিন সমৃদ্ধ হবে।’ পুস্তক ব্যবসায়ীদের ন্যায় সঙ্গত সকল বিষয়ে তিনি সহায়তা প্রদানের আশ্বাস দেন।
বার্ষিক সভায় জেলার ১১ উপজেলার প্রায় দুই’শ পুস্তক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।