স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সুনামগঞ্জ জেলা শাখার বার্ষিক সাধারণ সভা শুক্রবার দিনভর শহরের জগৎজ্যোতি পাঠাগার (পাবলিক লাইব্রেরী) মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি মিঠু রায়’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলী’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সংগঠনের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা কেন্দ্রীয় সহসভাপতি আলমগীর মল্লিক, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির পরিচালক হুমায়ুন কবির, কেন্দ্রীয় কমিটির পরিচালক মো. খলিলুর রহমান, সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, সুনামগঞ্জ জেলা কমিটির সাবেক সহসভাপতি ফারুক আহমদ, বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি আবুল হোসেন, পুস্তক প্রতিনিধি সমিতির জেলা সভাপতি মো. শামছুদ্দিন, জগন্নাথপুর উপজেলা কমিটির সভাপতি অলি উদ্দিন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মছদ্দর আলী, দোয়ারাবাজার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আসকর আলী মামুন, বিশ্বম্ভরপুর উপজেলা কমিটির সহসভাপতি শহীদুল ইসলাম, দিরাই উপজেলা কমিটির সদস্য শুভ্র কান্তি দাস, ছাতক উপজেলা কমিটির সদস্য সাইফুল ইসলাম, জামালগঞ্জ উপজেলা কমিটির সদস্য ফখরুল ইসলাম, ধর্মপাশা উপজেলা কমিটির সদস্য এহসানুল হক, তাহিরপুর উপজেলা কমিটির সদস্য শাহ্ আলম প্রমুখ।
সভায় জেলার ১১ উপজেলার প্রায় দুই’শ ব্যবসায়ী উপস্থিত ছিলেন।


