পূঁজিবাদ নিপাত যাক

ডা. মুরশেদ আলম
হে-ধনতন্ত্রের পথিক, তুমি থামো এবার
সামনে যেওনা আর
দুর্গম পথ চলায় তুমি ক্লান্ত
একটুখানি জিরিয়ে নাও এবার
আমি সাম্যবাদী
আমার হাত ধরে না হয়
তোমার পথ চলা হবে শুরু আবার।

এক পা এক পা করে
পেরিয়ে এসেছো দীর্ঘপথ
পাওনি সময় পেছনে তাকাবার
দেখনি চেয়ে পায়ের তলায়
পিষ্ট হয়েছে নাজুক কত কলি
পায়নি সুযোগ তারা বিকশিত হবার
পুঁজিবাদ নিপাত যাক এবার
সাম্যবাদ জেগে উঠুক  সহ¯্রবার।

হে-বিত্ত বৈভবের বরপুত্র
বলো আমায়, কেন এ আকণ্ঠ
পিপাসা তোমার?
পুঞ্জীভূত সম্পদ. আকাশচুম্বী  দালান
অসীম দ- ক্ষমতার
কিছুতেই বুঝি তুষ্টি নাই তোমার
তবে দেখ, নিপীড়িত-নির্যাতিত
নিরন্ন মানুষের ঢল
আগ্নেয়গিরির উত্তপ্ত লাভার মত
অগ্নিময় তারা, ছুটে আসছে তোমাদের পানে
পালাও , পালাও তোমরা, তবে পালিয়েইবা
যাবে কোথায় ?
নাই নাই ঠাঁই, আর কোন ছাড়
পুঁজিবাদ নিপাত যাক এবার
সমাজতন্ত্র জেগে উঠুক লক্ষ কোটি বার।