জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জামালগঞ্জ উত্তর ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সাচনা সার্বজনীন শ্মশান কালীন মন্দিরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উত্তর ইউনিয়নের সভাপতি চন্দন রায়। সম্মেলনে গোবিন্দ চন্দ্র দাসকে সভাপতি ও জ্যোতির্ময় রায় মনিকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে।
সাবেক সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ সভাপতি নির্মাল্য কান্তি রায় সসীম। বিশেষ অতিথির বক্তব্য দেন সাচনা নিগমানন্দ সারস্বত সংঘ আশ্রমের সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন পাল, দেবব্রত চক্রবত্তর্ী রজত, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র আচার্য্য শম্ভু, যুগ্ম সাধারণ সম্পাদক অজিত রায়, উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রবীন্দ্র কুমার দাস রবি। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন, রনজিত দাস, সৈকত ঘোষ চৌধুরী, মিটন পাল, মন্তোষ দাস।
এতে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সমাজ কল্যাণ সম্পাদক সীতেশ রায় চৌধুরী, সদস্য অতুল তালুকদার, বিমল দাস, জামালগঞ্জ সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি শৈলেন্দ্র দেবনাথ, ফেনারবাঁক ইউনিয়নের সভাপতি সিন্ধু ভূষণ তালুকদার, বেহেলী ইউনিয়নের নবগঠিত কমিটির সভাপতি পংকজ সরকার প্রমুখ।
উত্তর ইউনিয়নের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে সাত দিনের ভেতরে পূর্ণাঙ্গ কমিটি গঠনের তাগিদ দেওয়া হয়। এর আগে গত ২১ অক্টোবর বেহেলী ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে পংকজ সরকারকে সভাপতি ও দিলীপ পালকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে।
- কাপড়ের রং দিয়ে খেজুর গুড় তৈরি/দুই লাখ টাকা জরিমানা
- আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করছে বাংলাদেশ


