পূবালী ব্যাংকে প্রতারণা, তিন প্রতারককে গ্রেফতার করছে র‌্যাব

শহীদ নূর আহমেদ
পূবালী ব্যাংকের সুনামগঞ্জ শাখায় প্রতারণার মাধ্যমে ৪ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়ার ঘটনার ১০ দিন পর মূল চক্রের তিনজনকে গেফতার করেছে হবিগঞ্জ র‌্যব -৯। গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৭ টায় হবিগঞ্জের মাধবপুর থানার টার্মিনাল এলাকা থেকে আনোয়ার হোসেন অপু (৩০) ও  আলী আকবর (৩৫) নামের দুই যুবককে গ্রেফতার করে হবিগঞ্জ র‌্যাব-৯।         
গ্রেফতার কৃত আনোয়ার হোসেন বানিয়াচং উপজেলার বড়াইয়রী ইউনিয়নের ঘনুই গ্রামের মোজাম্মেল মিয়ার ছেলে ও আকবর আলী হবিগঞ্জের বনগাঁও এলাকার মৃত কাশেম আলীর ছেলে।
গ্রেফতারকৃত দুই প্রতারকের সূত্র ধরে জাহেদুল ইসলাম (২৪) নামে আরেক যুবককে শহরের ষোলঘর এলাকা থেকে গ্রেফতার সুনামগঞ্জ  র‌্যাব-৯। গ্রেফতার কৃত জাহেদুল ইসলাম ষোলঘর এলাকার আবুল মুকিতের ছেলে। সন্ধ্যা ৬ টার দিকে র‌্যাব-৯ এর সদস্যরা গ্রেফতারকৃত তিন যুবককে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করে।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল পূবালী ব্যাংকের সুনামগঞ্জ শাখার ক্যাশ কাউন্টারের কর্মরত আয়েশা আক্তারের কাছ থেকে প্রতারণার মাধ্যমে নগদ ৪ লক্ষ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয় এই চক্রটি। এ ব্যাপারে আয়েশা বেগম বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।