দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন উপলক্ষে উপজেলা যুবলীগের সাংগঠনিক সফর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিনের সভাপতিত্বে, যুবলীগ নেতা আফজাল হোসেন ও আলী হোসেনের যৌথ পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি তহুর আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা সমুজ আলী, তেরাব আলী, আসাদুজ্জামান আসাদ, মুজিবুর রহমান মুজিব, তৈইমুছ আলী, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপির ব্যক্তিগত সহকারী হাসনাত হোসেন ও জুয়েল আহমদ, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, জেলা কৃষক লীগের সদস্য
মাসুক মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, সিনিয়র সহ সভাপতি প্রভাষক নুর হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জান সুজন।
সভায় আরও বক্তব্য রাখেন, পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়জুল করিম, উপজেলা যুুবলীগের সহ সভাপতি জুবেল আহমদ, রাজা মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক লিয়াকত আলী, ত্রাণ সম্পাদক শাকির আহমদ, যুবলীগ নেতা আলী হোসেন, আফরুজ মিয়া, আনছার আলী রনি, আক্তার হোসেন, ইউপি সদস্য মহিম উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদ, ছাত্রলীগ নেতা মিজান, আলী হোসেন প্রমুখ।


