Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
পূর্ব বীরগাঁও ইউনিয়ন ছাত্রলীগের বৃক্ষরোপন – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

পূর্ব বীরগাঁও ইউনিয়ন ছাত্রলীগের বৃক্ষরোপন

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রিয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করেছে পূর্ব বীরগাঁও ইউনিয়ন ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মাজেদুল ইসলামের নেতৃত্বে বুধবার দুপুর ১২টায় ইউনিয়নের বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়, বীরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বীরগাঁও ইসলামীয়া দাখিল মাদ্রাসায় প্রায় অর্ধশত বৃক্ষরোপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মাজেদুল ইসলাম, পূর্ব বীরগাঁও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক স্বপন হক, খোকন তালুকদার, সোহাগ হক, রিমান হক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা সারোয়ার আহমেদ, রাফি আহমদ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা তমাল আহমদ, মারজান মিয়া, আশরাফুল ইসলাম, মিজান আহমদ, আল আমীন, শাহরিয়ার জয়, জাকির হাসান, রিমন আহমদ, মোতাহির আহমদ, হিমেল আহমদ, তানিয়েল আহমদ, রায়হান আহমদ ও আকিন নূর রহমান প্রমুখ।