পৃথিবীতে অনেক নেতা এসেছেন কিন্তু বঙ্গবন্ধুর মত নেতার আর্বিভাব ঘটেনি আব্দুল গাফফার চৌধুরী

লন্ডন প্রতিনিধি
পৃথিবীতে অনেক নেতা এসেছেন, কিন্তু বঙ্গবন্ধুর মত নেতার আর্বিভাব ঘটেনি। বঙ্গবন্ধু ছাত্রজীবন থেকে স্বাধীন বাংলার স্বপ্ন দেখেছিলেন। তিনি বাংলার মানুষের অধিকার আদায়ের পাশাপাশি ভাষা ও সংস্কৃতির জন্যে আন্দোলন করেছেন।  বঙ্গবন্ধুকে নিয়ে আরো গবেষণার প্রয়োজন আছে। এ মন্তব্য অমর একুশে গানের রচয়িতা প্রবীণ সাংবাদিক আব্দুল গাফ্ফার চৌধুরীর। গত মঙ্গলবার রাতে সেন্ট্রেল লন্ডনের টাওয়ার ব্রীজের ইন্ডিয়ান ফিউশন রেষ্টুরেন্ট যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এমন্তব্য করেন।
আব্দুল গাফ্ফার চৌধুরী বলেন, বঙ্গবন্ধু সবার উর্ধে তিনি কোন দলের নয় তিনি  সমগ্র জাতির। বঙ্গবন্ধু শুধু আমাদের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেননি এদেশে অসাম্প্রদায়িক রাজনীতির প্রবর্তকও বটে। যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা কয়ছর এম সৈয়দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলিমুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনস্থ বাংলাদেশ মিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার খন্দকার এম তালহা, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক হাইকমিশনার মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, লন্ডন্থ বাংলাদেশ মিশনের মিনিষ্টার প্রেস সাংবাদিক নাদিম কাদির, টিভি উপস্থাপক সৈয়দ নিয়াজ আহমেদ।
জাতির জনকের উপর স্বরচিত কবিতা পাঠ করেন কথা সাহিত্যিক ও নাট্যকার আশরাফ মাহমুদ নেছওয়ার।
শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, রিনা মোর্শারফ, সাংবাদিক মতিয়ার চৌধুরী, মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, বিবিপি‘র কোষাধ্যক্ষ জাহাঙ্গির খান, মোবারক আলী, শাহাব উদ্দিন চঞ্চল, জামাল আহমদ খান, রেডিও প্রেজেন্টার নজরুল ইসলাম অকিব, আলতাফুর রহমান চৌধুরী মিতা, আলী আকবর চৌধুরী ,শিহাব চৌধুরী, আব্দুল হালিম প্রমুখ।