স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পে-স্কেল বাস্তবায়নের জন্য সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টায় কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীববৃন্দ ।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেনে, পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান
কল্যাণ তহবিল’র সভাপতি দীল মো. আরিফ, সাধারণ সম্পাদক আরাফাত পাঠান, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, জুিনয়র ইঞ্জিনিয়ার রমজানুল ইসলাম ও রিডিং সুপারভাইজার জোবায়দা চৌধুরী প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, ২০১৫ সালের জুলাই থেকে পে-স্কেল ভোগ করছেন কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা সারা রাত-দিন পরিশ্রম করে তাদের কোনো পে-স্কেল নাই। পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীদেরকে অচিরে পে-স্কেলের অন্তর্ভূক্ত করার দাবি জানান বক্তারা।’
- দিরাইয়ে প্রবাসীর সাথে প্রতারণা ব্যবসায়ি গ্রেফতার
- একাদশে ভতি সময়মত এসেও ভর্তি হতে পারেনি এক শিক্ষার্থী


