ছাতক প্রতিনিধি
পৌরসভার আইন ও অধ্যাদেশ অনুযায়ি পৌরকর আদায়ের বৈধতা রেখেই অবশেষে পরিবহন শ্রমিকদের সাথে ছাতক পৌরসভার সৃষ্ট জটিলতার অবসান ঘটেছে। রোববার সন্ধ্যায় সুনামগঞ্জ সার্কিট হাউজে জেলার চার মেয়র ও বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি নিষ্পত্তি করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
শুধু গোবিন্দগঞ্জের অটোটেম্পু-অটোরিক্সার ক্ষেত্রে টোল বা স্ট্যান্ড ফি আদায়ের বিষয়টি রমজান ও ঈদের পর গঠিত কমিটির মাধ্যমে নিষ্পত্তি হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। এ ক্ষেত্রে ওই সময় পর্যন্ত পরিবহন ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়েছে।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় টোল আদায়ের পক্ষে-বিপক্ষে আইনি বিভিন্ন বিষয় উপস্থাপন করেন সিলেট বিভাগীয় পরিবহন শ্রমিক সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক ও ছাতক পৌরসভার কর আদায়কারী জামাল উদ্দিন। বিভাগীয় পরিবহন শ্রমিক সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক মহাসড়কে পৌরসভার টোল আদায়ের
বিপক্ষে আইনি নিষেধাজ্ঞার একটি গেজেট উপস্থাপন করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন, ছাতক পৌরসভার শিববাড়ি স্ট্যান্ডের সাবেক সাধারণ সম্পাদক রজব আলী, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ূব বখত জগলুল, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, ছাতক উপজেলা আ.লীগের আহবায়ক আবরু মিয়া তালুকদার, পুলিশ সুপার হারুন-অর রশীদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দিরাই পৌরসভার মেয়র মোশারফ হোসেন, জগন্নাথপুর পৌরসভার মেয়র হাজী আব্দুল মনাফ, ছাতক থানার ওসি আশেক সুজা মামুন, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, শ্রমিক নেতা নিখিল চন্দ্র দাস, মতছির আলী, সাহার উদ্দিন, ইজ্জাজুর রহমান, সামছুল হক মানিক, নুরুল হক প্রমুখ।
এসময় সহকারী কমিশনার (ভূমি) শেখ হাফিজুর রহমান, ছাতক পৌরসভার কাউন্সিলর নওশাদ মিয়া, জসিম উদ্দিন সুমেন, দিলোয়ার হোসেন, আখলাকুল আমিম্বয়া সোহাগ, লিয়াকত আলী, ধন মিয়া, ছাতক পাথর সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাই আজাদ, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, অটোটেম্পু গোবিন্দগঞ্জ শাখার সাধারণ সম্পাদক আফতাব উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তা ও পরিবহন শ্রমিকরা উপস্থিত ছিলেন।


