শহীদনূর আহমেদ
পৌরসভার কর পুনঃনির্ধারণে শহরের বিশিষ্টজনের সাথে মতবিনিময় সভা করেছে সুনামগঞ্জ পৌরসভার মেয়র। পৌর মেয়র আয়ূব বখ্ত জগলুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,বিশিষ্ট শিক্ষাবিদ প্রাক্তন অধ্যক্ষ পরিমল কান্তি দে, অধ্যক্ষ দীলিপ কুমার মজুমদার, অধ্যক্ষ ন্যাথানেল এডউইন ফেয়ারক্রস, শিক্ষাবিদ যোগেশ্বর দাস, অ্যাডভোকেট স্বপন কুমার দে, অ্যাড. রোকেস লেইস, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শেরেনূর আলী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ শামছুল ইসলাম, অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. চান মিয়া, অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ। এসময়
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র হোসাইন আহমদ রাসেল, কাউন্সিলর গোলাম সাবেরীন সাবু, শেলী চৌহান ময়না।
- ছাতকে রবিবার জঙ্গিবাদ বিরোধী ২১ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন
- জামালগঞ্জের উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে স্মারকলিপি


