স্টাফ রিপোর্টার
৩ দিন ব্যাপী কৃষি পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন করেছেন পৌর মেয়র আয়ূব বখত জগলুল। মঙ্গলবার দুপুরে পৌরসভার প্রাঙ্গণে এ উপলক্ষে ১ হাজার ৭শত’ ৭০ জন কৃষক কে বিনামূল্যে ৫ কেজি বোরো ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়
এসময় উপস্থিত ছিলেন, সদর কৃষি সম্প্রসারণের সহকারী অফিসার চিন্তাহরণ চৌধুরী, উপ-সহকারী অফিসার সুকুমার দাস, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, শামছুজ্জামান স্বপ্ন, ফয়জুরনূর, মহিলা কাউন্সিলর
জাহানারা বেগম প্রমুখ।
এসময় পৌর মেয়র আয়ূব বখত জগলুল বলেন, ‘শেখ হাসিনা সরকার জনবান্ধব সরকার। তিনি সব সময় গরীব দু:খী মানুষের পাশে আছেন। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে এই উন্নয়নমুখী সরকারকে ক্ষমতায় আনতে হবে।


