পৌর কর্মকতা কর্মচারীদের অর্ধদিবস কর্মবিরতি পালন

স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ পৌর কর্মকতা কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবিতে জেলা পৌর কর্মকতা কর্মচারী এ্যাসোসিয়েশন অর্ধদিবস কর্মবিরতি পালন করছে।
সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১ পর্যন্ত সুনামগঞ্জ পৌর কর্মকতা কর্মচারী এ্যাসোসিয়েশনের আয়োজনে অর্ধদিবস কর্মবিরতি পালনকালে বক্তব্য রাখেন, জেলা পৌর কর্মকতা কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মীর    মোর্শারফ হোসেন, সাধারণ সম্পাদক আলী হোসেন, সিলেট পৌর কর্মকতা কর্মচারী এ্যাসোসিয়েশনের বিভাগীয় সাধারণ সম্পাদক কালী কৃষ্ণ পাল।
এছাড়াও উপস্থিত ছিলেন, পৌরসভার সচিব শামছুদ্দিন, বস্তি উন্নয়ন কর্মকর্তা নিজাম উদ্দিন, উপসহকারী প্রকৌশলী হেলাল আবেদীন, বজলুর রহমান, মাহতাব উদ্দিন চৌধুরী শাহীন, জ্যোতি লাল সরকার, বজলুল হক, মতিউর রহমান, লিটন রায়, সেলিম উদ্দিন, ফরিদ আলী, শুক্লা রায় চৌধুরী, রুমা দাশ প্রমুখ।
এদিকে দিরাইয়ে পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের উদ্যোগে  কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসুচি পালন করা হয়েছে।
সোমবার পৌরসভার কার্যালয়ের সামনে এসোসিয়েশনের সভাপতি আশিষ কুমার রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, লাকী খাতুন, তপন, মো. ইউসুফ, মুহিবুর রহমান, আকিকুর রেজা ও রুবেল রেজা প্রমুখ।