স্টাফ রিপোর্টার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জ পৌর কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ পৌর কলেজের আয়োজনে ও এ্যাকটিভ সিটিজেন্স ইয়ূথ লির্ডাস সুনামগঞ্জ পৌর কলেজ ইউনিটের সহযোগিতায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সহকারী অধ্যাপক শুভংকর তালুদার মান্না।
কলেজের শরীর চর্চা বিভাগের প্রভাষক আলমগীর তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের সহকারি অধ্যক্ষ শাহ্ আবু নাছের। এসময় বক্তব্য রাখেন, সহকারি অধ্যাপক রামনুজ রায় সাজু, নোয়াজ উদ্দিন, তনয় চন্দ, জেলা এ্যাকটিভ সিটিজেন্স ইয়ূথ লির্ডাস সভাপতি শহীদনূর আহমদ,
ফারজানা বেগম, সুমন মিয়া, শিক্ষার্থী জয়া দাস, জেনিবা বেগম, সঞ্জয় দাস প্রমুখ। আলোচনা সভা শেষে শোক দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
- হাঁসের খামারে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নিন
- ধর্মপাশায় যুবলীগ নেতার বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত বিলবোর্ড ছেড়ার অভিযোগ


