স্টাফ রির্পোটার
সুনামগঞ্জ পৌর-কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সুমন মিয়াকে সভাপতি ও নিজবা বেগমকে সাধারণ সম্পাদক করে পৌর-কলেজের এ্যাকটিভ সিটিজেন্স ইয়ূথ লিডার্স’র ইউনিট গঠন হয়েছে । জেলা এ্যাকটিভ সিটিজেন্স ইয়ূথ লিডার্স’র সভাপতি শহীদনূর আহমেদের পরিচালনায় বৃহ¯পতিবার দুপুর ১২টায় পৌরকলেজ মিলনায়তনে এই ইউনিট গঠনকরা হয়।
ইউনিটের অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ফারজানা বেগম ও জয়া রাণী দে, সহ-সাধারণ সম্পাদক সঞ্জয় তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, সহ-সাংগঠনিক সম্পাদক আছমা আক্তার, কোষাধ্যক্ষ বিউটি ইয়াছমিন, সহ-কোষাধ্যক্ষ সুজন পাল, প্রচার সম্পাদক রঞ্জিত পাল, সহ-প্রচার সম্পাদক ফাহিমা বেগম, ক্রীড়া সম্পাদক সায়মন মিয়া, সাহিত্য ও পাঠাগার সম্পাদক জেনিবা আক্তার, বিশেষ দিবস পালন সম্পাদক জয় রায়, সাংস্কৃতিক সম্পাদক চয়ন চন্দ, পাঠচক্র সম্পাদক যামীমা আক্তার, কার্যকরী সদস্য সিয়াম উদ্দিন, আল হাবীব, ওমর হাসান, খাদিজা বেগম,তন্নি আক্তার, মোবারক হোসেন, রুবিনা বেগম, জোবায়ের আহমদ প্রমুখ।


