স্টাফ রিপোর্টার
পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডে ছাত্রদলের কর্মীসভা করেছে পৌর ছাত্রদল। রবিবার বিকালে সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘরে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী মাঝহারুল ইসলাম জাহেদের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের আহবায়ক মো. সুজাত মিয়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. মমিনুর রহমান পীর শান্ত।
এসময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোস্তাক হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সাজ্জাদ সোহেন সাগর (আরিফ), সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোজাহিদ আহাম্মদ খান মাছুম, পৌর কলেজ ছাত্রদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, ছাত্রদল নেতা মিজান, জিয়াউল প্রমুখ। কর্মীসভা শেষে ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মীদের মাঝে তথ্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়।


