প্যানেল শিক্ষকদের নিয়োগের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
রেজি. প্রাথমিক (সদ্য জাতীয়করণকৃত) বিদ্যালয়ের নিয়োগ বঞ্চিত প্যানেল শিক্ষকদের নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় শহরের জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনের রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।   জেলার নিয়োগ বঞ্চিত প্যানেল শিক্ষকদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহজাহান মিয়া ও বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামছুল আমিন, শিক্ষক রুহেনা আক্তার, জাহেরা বেগম, মেহেদী হাসান লিটন, রুহুল আমিন, এমদাদুল হক মজনু, এমদাদুল হক, গুলশান আরা বেগম। পরে তাঁরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট স্মারকলিপি দেন।