স্টাফ রিপোর্টার
স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন ‘আস্থা’ প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে প্যারামেডিকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের কাজীর পয়েন্ট এলাকায় একটি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাক্তার গৌতম রায়। রিসোর্সপার্সন ছিলেন ডাক্তার উম্মে কুলসুম উর্মি, আস্থা প্রকল্পের ফোকাল পার্সন ইলিমেন্ট হাজং, আস্থা ও সুইসকন্ট্রাকট এর পোর্টফোলিও অফিসার নাইম এলাহী, প্রজেক্ট অফিসার মাহমুদুল
হাসান, স্যানক্রেডের কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার পলাশ চিছাম। পরে প্রশিক্ষণ প্রদান করেন ডাক্তার উম্মে কুলসুম উর্মি। সেমিনারে গর্ভাবস্থায় রক্তকরণ বিষয় ছিল উল্লেখযোগ্য। ওইদিন জেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্যসেবায় দায়িত্বপালনকারী ২৫ জন কমিউনিটি প্যারামেডিক অংশগ্রহণ করেন।
- ভাঙ্গনের কবলে সৈয়দপুর সড়ক নদীর গহবরে ফসলী জমি
- নারীর ক্ষমতায়নে শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করলেন কমনওয়েলথ মহাসচিব


