৮ ডিসেম্বর দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকায় ‘দিরাই বিএনপিতে রাজনীতি নেই, আছে তেলবাজী’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান, দিরাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান। লিখিত প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেন, জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী তার পরিবার ও দলের বিরুদ্ধে যে বক্তব্য দেওয়া হয়েছে তা আদৌ আমার বক্তব্য নয়। দল পরিবর্তণ করা বা যোগদান করা একান্ত আমার ব্যক্তিগত বিষয়। তাই এই সংবাদের প্রতিবাদ জানাচ্ছি আমি।


