প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আমি মো. এখলাছ মিয়া (৫০), পিতা- নায়েব আলী, সাং-গড়াকাটা, ইউনিয়ন- বংশীকুন্ডা দক্ষিণ, উপজেলা- মধ্যনগর, জেলা- সুনামগঞ্জ। গত ৩১ জুলাই, রোজ রবিবার ‘সুনামগঞ্জে ইউপি মেম্বারের বিরুদ্ধে সরকারি ঘর দেবার নামে অর্থ আত্মসাত’- শিরোনামে আমাকে জড়িয়ে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হয়। পূর্ব শত্রুতার জেরে আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসাতে একটি কুচক্রী মহল এই মিথ্যা সংবাদ পরিবেশন করে। যাহা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
-মো. এখলাছ মিয়া
ইউপি সদস্য, ৩ নম্বর ওয়ার্ড,
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ।
মধ্যনগর, সুনামগঞ্জ।

(বিজ্ঞাপন)