Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146
প্রকাশিত হয়েছে সুখেন্দু সেন’র ‘শরণার্থী ৭১’ – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

প্রকাশিত হয়েছে সুখেন্দু সেন’র ‘শরণার্থী ৭১’

স্টাফ রিপোর্টার
সুলেখক সুখেন্দু সেন’র শরণার্থী বিষয়ক ব্যক্তিগত অভিজ্ঞতালব্ধ তথ্যসমৃদ্ধ স্মৃতিচারণ গ্রন্থ ‘শরণার্থী ৭১’ একুশের বই মেলায় প্রকাশিত হয়েছে। শুক্রবার বইটি মেলায় এসেছে।  বইটির প্রকাশক সময় প্রকাশনা। বাংলাদেশের নামী প্রচ্ছদশিল্পী ধ্রুব এষের দৃষ্টিনন্দন প্রচ্ছদশোভিত এই বইটি ইতোমধ্যে পাঠক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে।         
উল্লেখ্য, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের একটি অন্যতম অনুষঙ্গ ছিলো শরণার্থী নামক সামাজিক সেক্টরটি। অথচ আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনায় এই বিষয়টি বরাবরই উপেক্ষিত থেকেছে। মূলত এই আক্ষেপ থেকেই লেখক বইটি রচনায় আগ্রহী হয়ে উঠেন। একাত্তরে তিনি নিজে বিভিন্ন শরণার্থী শিবিরে ঘুরেছেন। বহু রাজনৈতিক ঘটনা প্রত্যক্ষ করেছেন। দেখেছেন হানাদার বাহিনীর আক্রমণে একটি জনপদের আতংকিত মানুষ কীভাবে স্বদেশভূমি, নিজের বাস্তুভিটা ছেড়ে কত বেদনা নিয়ে দেশ ছেড়ে চলে গেছেন। এইসব ব্যক্তিগত অনুভূতি ও অভিজ্ঞতার সাথে সমকালীন ইতিহাস ও যুদ্ধের গতি প্রকৃতি নিয়েও তিনি অনুসন্ধানের চেষ্টা করেছেন এই বইয়ে। বইয়ে সাতচল্লিশ পরবর্তী সমাজ ও রাজনীতি, অবরুদ্ধ বাংলাদেশে গণহত্যা, বিভিন্ন শরণার্থী শিবিরের করুণ চিত্র, প্রভাবশালী পত্র-পত্রিকার শরণার্থী সংক্রান্ত প্রতিবেদন এবং বিশ্বপ্রতিক্রিয়া এমনসব বিষয়াবলী অন্তর্ভূক্ত রয়েছে।