স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া এলাকার বাসিন্দা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএসডিসি) সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সাবেক নির্বাহী প্রকৌশলী মো. আবুল কালাম (৮৩) শনিবার রাত ১১টায় নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। রবিবার বেলা দুইটায় তেঘরিয়া ঈদগাহে জানাজার নামাজ শেষে এলাকার কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। প্রকৌশলী আবুল কালাম আইনজীবী ও সাবেক ছাত্র ইউনিয়ন নেতা গোলাম কবির সুমনের বাবা। তাঁর মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির সভাপতি রবিউল লেইস রোকেস, সাধারণ সম্পাদক রুহুল তুহিন, জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট এনাম আহমেদ, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি অ্যাডভোকেট খলিল রহমান গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


