প্রগতী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার দোহালীয়া ইউনিয়নের প্রগতী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ইউডিসির জেলা সভাপতি বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বজলুর রহমানের পরিচালনায় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো.আব্দল জলিল র’ সভাপতিত্বে পুরষ্কার বিতরনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের একাংশের যুগ্ম আহবায়ক শামিমুল ইসলাম শামীম, ইউপি সদস্য মো.আফিজ আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য লাল মোহন দাস, হোসনে আরা বেগম, প্রগতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজাদুর রহমান ফারাস, মো. বদরুল হাসান, মো.নজরুল ইসলাম, পরিমল তালুকদার, মো.নবী হোসেন, আশিষ কুমার সরকার, মো.সাইফুল ইসলাম, রহিমা আক্তার, সুধীর রঞ্জন দাস, দুলাল চন্দ্র দাস, ইন্দ্রজিৎ দাস, মধু সুদন দাস প্রমুখ।