প্রচারণায় ৫ প্রার্থী

পুলক রাজ
সুনামগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর হিসেবে ৫ জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। প্রার্থীরা হলেন বর্তমান কাউন্সিলার মো. সামছুজ্জামান স্বপন, সাবেক কাউন্সিলার মুসাদ্দেক হোসেন বাচ্চু, জুয়েল আহমদ, আহসান জামিল আনাছ, এনামুল হক হিরু। এই ওয়ার্ডটি কোর্ট পয়েন্ট, পশ্চিম তেঘরিয়া, সাহেব বাড়ী, দক্ষিণ আরপিননগরের শেষাংশ নিয়ে গঠিত। এলাকার ভোটার রয়েছেন প্রায় সাড়ে ৪ হাজার। পৌর নির্বাচনের তারিখ ঘোষিত হওয়ায় পর থেকে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়ছে ওয়ার্ডের চায়ের দোকান থেকে সকল আড্ডায়। প্রতিদিনই প্রার্থীরা বিভিন্ন পাড়ায় প্রচারণা চালাচ্ছেন। নির্বাচিত হলে প্রার্থীরা পানির সমস্যা দূর করা, মাদক-ইভটিজিং মুক্ত করার প্রতিশ্রুতি দিচ্ছেন। কিভাবে ওয়ার্ড সাজাবেন সেইসব পরিকল্পনার কথা বলছেন। বর্তমান কাউন্সিলর মো. সামছুজ্জামান স্বপন বলেন, জনগণ আমাকে বিপুল ভোটে জয় যুক্ত করে সেবা করার সুযোগ করে দিয়েছে। আশা আছে এবারও জনগণের ভালোবাসা পেয়ে জনগণের সেবা করার সুযোগ পাবো। আমি সাহেব বাড়ী ঘাট থেকে সড়ক ও জনপথ পর্যন্ত বিটুমিনের সড়ক, সুরমা নদী হতে গাজী দরগা মসজিদ পর্যন্ত আর.সি.সি ঢালাই করেছি। বড়পাড়া আচার্য পল্লী থেকে পশ্চিম হাজিপাড়া, বাগানবাড়ী থেকে কোর্ট পয়েন্ট এবং তালপাড়া, আচার্য পল্লী, পশ্চিম তেঘরিয়া, পূর্ব তেঘরিয়াকে ড্রেনেজ ব্যবস্থার আওতায় এনেছি। উন্নয়নের ধারাবাহিকতা রাখতে ওয়ার্ডবাসীর সহযোগীতা, দোয়া ও ভালোবাসা চাই। আমি ইভটিজিং ও মাদকমুক্ত ওয়ার্ড গড়তে চাই।
জুয়েল আহমদ বললেন, আমি ভালাবাসায় সাঝাবো ওয়ার্ড। বুঝতে শেখার পর থেকে এলাকার মানুষের মতামতের সঙ্গে একমত থেকে সমাজের কাজ করার চেষ্টা করেছি। তরুণদের মাদকমুক্ত রাখতে, প্রতিটি মহল্লায় ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে কাজ করবো। ভোটকে আমানত মনে করবো আমি। সততা ও নিষ্টার সঙ্গে কাজ করাই আমার অঙ্গিকার থাকবে। এলাকার যুবকদের কর্মসংস্থান দেবার চেষ্টাও থাকবে আমার।
আহসান জামিল আনাছ বলেন, কাউন্সিলর নয়, নাগরিকদের বন্ধু হতে চাই। নাগরিকদের সুখে দুঃখে সকলের বন্ধু হতে চাই। আমি নির্বাচিত হলে পরিচ্ছন্ন, সবুজ স্মার্ট ওয়ার্ড গড়ে তুলবো।
তিনি বলেন, ড্রেনেজ সমস্যা রয়েছে। ড্রেন পরিস্কার করা হয় না। আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ এটার সমাধান করবো। সবাই আমার জন্য দোয়া করবেন। সবার সহযোগীতায় এগিয়ে যেতে চাই। এলাকার উন্নয়ন কারো দয়া নয় বরং এটি আমাদের অধিকার। আমি নিজের জন্য কিছু চাই না। শুধু আমার ওয়ার্ডে মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই।
তিনি বলেন, ইভটিজিং দূর করবো। মাদকের ছোবলে যুবসমাজ আজ ধ্বংসের পথে। আমি আপনাদের সহযোগীতায় ৭ নং ওয়ার্ড কাউন্সিলর হলে মাদকমুক্ত এলাকা গড়বো।