দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে নির্বাচনী প্রচারণা করেছেন সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
রবিবার দিনব্যাপি উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও মহিলা সদস্যাদের নিয়ে পৃথকভাবে চশমা প্রতীকের নির্বাচনী সভা করেন তিনি। পর্যায়ক্রমে দোয়ারাবাজার সদর ইউনিয়ন, সুরমা, লক্ষীপুর, বোগলাবাজার, বাংলাবাজার ও নরসিংপুর ইউনিয়নে প্রচারণা করেন তিনি। দিনব্যাপি নির্বাচনী প্রচারণায় ব্যারিস্টার ইমনের সঙ্গে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আ.লীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক, দোয়ারাবাজার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, সংরক্ষিত সুনামগঞ্জ ৫ আসনের (১৩.১৪.ও ১৫) নং ওয়ার্ডের মহিলা সদস্য প্রার্থী মোছা. নুরুন্নাহার চৌধুরী চিনু, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক, সুরমা ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন আহমদ চৌধুরী রানা, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, সাবেক ইউপি চেয়ারম্যান আহাম্মদ আলী আপন, নরসিংপু ইউপি চেয়ারম্যান মো.নুরুদ্দিন, ইসলামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, চরমহল্লা ইউপির সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কদর মিয়া, ১৩ নং ওয়ার্ডের সদস্য পদ প্রার্থী রোটারিয়ান নুরুল ইসলাম, সদর ইউনিয়ন আ.লীগের সভাপতি মানিক লাল দে, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম প্রমুখ।


