দোয়ারায় ইমন
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন চশমা প্রতীক নিয়ে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও, পান্ডারগাঁও, দোয়ালীয়া, ছাতক উপজেলার চরমহল্লা ও জাউয়াবাজার ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন।
পৃথক মতবিনিময়কালে মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ, দোহালীয়া ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার হোসেন আনু, চরমহল্লা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, জাউয়াবাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেনসহ ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের ইউপি সদস্য-সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহীন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, দোয়ারাবাজার উপজেলা লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক প্রমুখ।
দিরাইয়ে মুকুট
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এফবিসিসিআইয়ের পরিচালক নূরুল হুদা মুকুট মোটরসাইকেল প্রতীক নিয়ে শনিবার দুপুরে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নে গণসংযোগ করেছেন। গণসংযোগকালে তিনি জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন। মতবিনিময়ে কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমানসহ ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের ইউপি সদস্য-সদস্যরা উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে তিনি কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সকল ইউপি সদস্যদের সার্বিক সহযোগিতা ও ভোট প্রার্থনা করেন।
কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য-সদস্যাদের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা আলতাব হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জীতেন্দ্র তালুকদার পিন্টু, আওয়ামী লীগ শংকর দাস, দিরাইয়ের স্থানীয় যুবলীগ নেতা দুদু মিয়া, মকসুদ মিয়া, এতরাজ মিয়া, মারফত আলী প্রমুখ।


