স্টাফ রিপোর্টার
করোনা দুর্যোগকালে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত পুস্তক ব্যবসায়ীদের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা ও অনুদান বরাদ্দের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি সুনামগঞ্জ জেলা শাখা।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বুধবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের হাতে সংগঠনের পক্ষ থেকে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়। এসময় পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির সভাপতি মিন্টু রায় মিঠু, সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সম্পাদক রিপন শেখ, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, ব্যবসায়ী স্বপন কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
- সড়ক দুর্ঘটনায় আহত তাহিরপুর সদর ইউনিয়ন আ.লীগ সভাপতি
- দ্রুতই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হবে, আশা শিক্ষামন্ত্রীর


