Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
প্রতিটি গ্রামে বিদ্যুতায়ন হবে -পীর মিসবাহ্ – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

প্রতিটি গ্রামে বিদ্যুতায়ন হবে -পীর মিসবাহ্

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের তাজনগরে বিদ্যুৎ উদ্বোধন ও গণসংর্বধনা অনুষ্ঠানে বক্তব্যে সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ্ বলেন, জেলায় রাস্তাঘাট নির্মাণ, শিক্ষার উন্নয়ন ও বিদ্যুতায়নের ব্যবস্থা করা হয়েছে। আমার মেয়াদে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার প্রতিটি গ্রামে বিদ্যুতায়ন করা হবে।
রবিবার বিকেল সাড়ে ৫টায় জয়নগর বাজার মাঠে ইমারত নির্মাণ কল্যাণ সংগঠন জয়নগর বাজার শাখার উদ্যেগে এই  গণসংর্বধনা অনুষ্ঠানে  ইমারত নির্মাণ কল্যাণ সংগঠনের সভাপতি শাহাজান গাজী’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোহনপুর ইউনিয়ন চেয়ারম্যান নুরুল হক, জেলা জাপা’র যুগ্ম আহব্বায়ক আব্দুল রশীদ, জাপা নেতা আবু তালিব আল মুরাদ, আমিরুল ইসলাম ও মাহমুদ আলী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিজিএম (সদর কারিগরী) মো: জহিরুল ইসলাম, এজিএম (সদস্য সেবা) মো: ইমরুল হাসান, জুনিয়র ইঞ্জিনিয়ার রুকনুজ্জামান প্রমুখ।