‘প্রতিটি মাতৃভাষাকে সম্মান জানিয়ে ২১ ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়া হয়েছে’

লন্ডন প্রতিনিধি
মহান ভাষা দিবস উপলক্ষে প্রজেক্ট শাপলা এবং কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ আয়োজিত রিসিপশন পার্টিতে বক্তরা বলেন বাঙালির আত্মত্যাগের বিনিময়ে বিশ্বের প্রতিটি মাতৃভাষার প্রতি সম্মান জানিয়ে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।  ভাষা মানুষের মৌলিক অধিকার, প্রতিটি মাতৃভাষাকে আমাদের সম্মান জানানো উচিত। আর তা সম্ভব হয়েছে বাঙালির আত্মত্যাগের বিনিময়ে।
গত ২২ ফেব্রুয়ারী সন্ধ্যায়  মিলবাঙ্কের ই-৭ এ আয়োজিত রিসিপশন পার্টিতে আগত অতিথিদের স্বাগত জানান কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশে চেয়ারম্যান মেহফুজ আহমেদ। বিগত পার্লামেন্ট নির্বাচনে কনজারভেটিব দলের প্রার্থী ও রেডব্রিজ কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের চেয়ার মিনা রহমান এবং আনজেনারা হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত রিসিপশন পার্টিতে স্বাগত বক্তব্য বক্তব্য রাখেন, কেনজারভেটিভ ফেন্ডস অব বাংলাদেশের চেয়ার মেহফুজ আহমেদ, এর পর প্রজেক্ট শাপলা এবং  মহান ভাষা দিবসের উপর বক্তব্য রাখেন বব ব্লাকম্যান এমপি, পল স্কেলী এমপি, ডেভিড মেকেনটুস এমপি, ড. বীরেন সাম্মারাল্ড, লন্ডনে নিযুক্ত বাংলাদেশে হাইকমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান, ড্যানহ্যান এমইপি, লন্ডন এসেম্বলীর সদস্য এ্যান্তনিয়া কক্স, জেমস ওয়ারটন এমপি, এডুকেশন সেক্রেটারী রাইট অনারেবল নিকিমরগান এমপি। শাপলার অন্যতম পন্সর বাংলাদেশে প্রজেক্ট শাপলার কার্যক্রম এবং তাদের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন, মুকিম আহমেদ, আব্দুস সামাদ, কাউন্সিলার আতিকুল হক, সৈয়দ শাহিন হোসাইন। সমাপনি বক্তব্য কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের ভাইস চেয়ার আব্দুস সামাদ সাহেব খানসহ বিভিন্ন শাখা কমিটির চেয়ারদের মধ্য থেকে চেয়ারপার্সনরা।
এডুকেশন সেক্রেটারী নিকি মর্গান এমপি বলেন, বৃটেনে বৃটেনে জিসিএসই এবং এলেভেলে বাংলা রাখার পক্ষে তিনি কাজ করছেন অবশ্যই এই সাবজেক্ট  বহাল থাকবে।