প্রতিবন্ধী দিবসের র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
‘অভিগম্য আগামীর পথে’ এই স্লোগান কে সামনে রেখে ২৮ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২১ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্যাপন করা হয়েছে ।
বৃহস্পতিবার সকাল ১০ টায় এই উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। শহীদ আবুল হোসেন মিলনায়তন চত্বর থেকে বের হওয়া র‌্যালি আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) হয়ে আবার আবুল হোসেন মিলনায়তন চত্বরে এসে শেষ হয়। পরে আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ফুল বিতরণ করা হয়। জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এই অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায়’র সভাপতিত্বে ও শহর সমাজ সেবা কর্মকর্তা শাহিনুর আলম’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের পিছিয়ে পড়া অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধীদের প্রতি আন্তরিক। তিনি আন্তরিকভাবে দেশের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ¯্রােতে নিয়ে আশার চেষ্টা করছেন। জেলা প্রশাসনের আয়োজিত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উপলক্ষে তৈরি দাওয়াত কার্ডে সুনামগঞ্জ অটিস্টিক স্কুলের শিক্ষার্থীদের আঁকা ছবি অন্যান্য বছরের মতো আগামীতেও প্রকাশ করা হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ ও অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক । এছাড়াও সাংস্কৃতিক সংগঠক জাহাঙ্গীর আলম, অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের সদস্য সুবিমল চক্রবর্তী চন্দন, আব্দুর রাজ্জাক, নূর উদ্দিন প্রমুখ বক্তব্য দেন। স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র’এর বিশেষজ্ঞ চিকিৎসক তানজিল হক ।
অনুষ্ঠানে সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, সুনামগঞ্জ অটিস্টিক স্কুলের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, সুনামগঞ্জ জেলার বিভিন্ন প্রতিবন্ধী সংস্থাসমূহের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সুনামগঞ্জ অটিস্টিক স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।