প্রতিবাদী মানববন্ধন আজ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জবাসীকে নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ্ কামালের ধৃষ্টতাপূর্ণ ও মানহানিকর বক্তব্যের প্রতিবাদে শুক্রবার ১১ টায় স্থানীয় আলফাত    
উদ্দিন স্কয়ারে প্রতিবাদী মানববন্ধনের ডাক দিয়েছে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। মানববন্ধনে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহবান জানানো হয়েছে।