Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
প্রতিবাদে বিক্ষুদ্ধ জেলাবাসী জেলা আইনজীবী সমিতির মানববন্ধন – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

প্রতিবাদে বিক্ষুদ্ধ জেলাবাসী জেলা আইনজীবী সমিতির মানববন্ধন

স্টাফ রিপোর্টার
পানি উন্নয়ন বোর্ড (পাউবো), ফসল রক্ষা বাঁধ নির্মাণকারী প্রকল্প বাস্তবায়ন কমিটি ও পাউবোর ঠিকাদারদের অনিয়ম-দুর্নীতির কারণে একের পর ডুবছে জেলার বোরো জমির হাওর। সোমবার রাতে তাহিরপুরের মাটিয়ান হাওর, ধর্মপাশার সোনামড়ল, জামালগঞ্জের হালীর হাওর, হুরারকান্দী হাওর বাঁধ ভেঙে তলিয়ে গেছে।
জামালগঞ্জের পাগনার হাওর, তাহিরপুরের শনির হাওর, দিরাইয়ের কালীকুটা হাওর ও শাল্লায় ছায়ার হাওর রক্ষায় প্রাণপণ চেষ্টা করছেন স্থানীয় কৃষকেরা। মঙ্গলবার দুপুর পর্যন্ত বাঁধ ভেঙে জেলার ৭৫ ভাগ হাওর ডুবে গেছে বলে জানা গেছে। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ হবে অন্তত দুই হাজার কোটি টাকা।
তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. জাহেদুল হকের দাবি মঙ্গলবার দুপুর পর্যন্ত মোট ফসলের ৪০ ভাগ বোরো ফসল ডুবে ৮০ হাজার হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে প্রায় ৯০০ কোটি টাকা। গত কয়েকদিনে জেলার বৃহৎ ৫-৭ টি হাওর ছাড়া সবক’টি হাওরই ডুবেছে।
একের পর এক    
দুর্বল বাঁধ ভেঙে ফসল ডুবির ঘটনায় বিক্ষুব্ধ ও প্রতিবাদমূখর হয়ে উঠেছে জেলাবাসী। সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণা ও বাঁধ নির্মাণে অনিয়মের সাথে জড়িত দুর্নীতিবাজ পাউবো, পিআইসি ও ঠিকাদারদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবিতে দক্ষিণ সুনামগঞ্জে পৃথকভাবে দুই দিন সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধের পর মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলা আইনজীবি সমিতি।  
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ কোর্ট পয়েন্ট এ মানববন্ধন পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা পোষণ করেন হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন ও সুনামগঞ্জ সচেতন হাওরবাসী সংগঠনের নেতাকর্মীরা ।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. সৈয়দ শায়েখ আহমদ, সাবেক সভাপতি অ্যাড. আপ্তাব উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড.আব্দুল হক, অ্যাড. মাসুক আলম, অ্যাড. শফিকুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরী, অ্যাড. ফুল কুমার দাস তালুকদার, অ্যাড. আব্দুর রইছ, অ্যাড. সত্যব্রত রায় ভুলু, অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, অ্যাড. জহুর আলী, অ্যাড. সৈয়দ সামছুল ইসলাম, অ্যাড. মতিউর রহমান পীর, অ্যাড. মানিক লাল দে, অ্যাড. স্বপন কুমার দাস রায়, অ্যাড. রুহুল তুহিন, অ্যাড. নিরঞ্জন তালুকদার, অ্যাড. আনোয়ার হোসেন সুমন, অ্যাড. শেরেনুর আলী, অ্যাড. বিশ্বজিৎ চৌধুরী, অ্যাড. বশীর আহমদ, অ্যাড. জিয়াউর রহিম শাহীন, অ্যাড. মাসুক মিয়া, অ্যাড. আবুল আজাদ রুমান, অ্যাড. এনাম আহমদ, অ্যাড. মনীষ কান্তি দে মিন্টু, অ্যাড. শাহীনুর রহমান, অ্যাড. সন্দীপ তালুকদার, অ্যাড. বুরহান উদ্দিন, অ্যাড. কল্লোল তালুকদার চপল, অ্যাড. আ. খালেক, অ্যাড. সাজ্জাদ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন,‘ফসল হারিয়ে সুনামগঞ্জের কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। অনেক কৃষক রয়েছেন যারা ঋণ করে জমি চাষ করেছেন। ঋণের বোঝা কমানোর জন্য কৃষকদের সহজ শর্তে ঋণ প্রদান করতে হবে। সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণা করতে হবে।’ একই সাথে বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির সাথে জড়িতদের শাস্তির দাবি করা হয়।
মানববন্ধন শেষে ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ ও সচেতন হাওরবাসীর ব্যানারে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কোর্ট পয়েন্ট থেকে বের হয় শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে (ট্রফিক পয়েন্ট) প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ এর সদস্য সচিব সাংবাদিক বিন্দু তালুকদারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, অ্যাড. স্বপন কুমার দাস রায়, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, অ্যাড. রুহুল তুহিন, অ্যাড. নিরঞ্জন তালুকদার, অ্যাড. আনোয়ার হোসেন সুমন, অ্যাড. জিয়াউর রহিম শাহীন, রাজনীতিবিদ জুনাব আলী, আমরা হাওরবাসীর প্রধান সমন্বয়কারী রুহুল আমিন, অ্যাড. এনাম আহমদ, অ্যাড. কল্লোল তালুকদার চপল, হাউসের নির্বাহী পরিচালক সালেহীন শুভ, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নাট্যকর্মী ও সাংবাদিক দেওয়ান গিয়াস চৌধুরী, একে কুররত পাশা, শহীদনুর আহমদ, মাহবুব হোসেন, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী প্রমুখ।
সমাবেশে বক্তারা সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণা ও বাঁধ নির্মাণে অনিয়মের সাথে জড়িত দুর্নীতিবাজ পাউবো, পিআইসি ও ঠিকাদারদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, চলতি বছর সুনামগঞ্জে বোরো ফসলের আবাদ হয়েছে ২ লাখ ২৩ হাজার ৮২ হেক্টর জমিতে। যার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ২৬৩৪ কোটি টাকার ধান। ৪২টি হাওরের ফসল রক্ষায় ৫৮ কোটি টাকা ৭০ লাখ টাকার বাঁধের কাজ হয়েছিল। জেলা পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের বৃহৎ ৩৭টি হাওরসহ মোট ৪২টি হাওরে ১০ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ২২৫টি পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) ও ৪৮ কোটি টাকা ব্যয়ে ৭৬টি প্যাকেজে ঠিকাদার দিয়ে বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণ করছে। পিআইসির কাজ ২৮ ফেব্রুয়ারি ও ঠিকাদারের কাজ ৩১ মার্চের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও পিআইসির কাজ শেষ হয়নি ও ঠিকাদারের কাজ সময়মত শেষ হয়নি।