স্টাফ রিপোর্টার
জেলা যুব লীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলকে গ্রেপ্তারের প্রতিবাদে শহরে মিছিল করেছে জেলা যুবলীগ। স্টেশন রোডের রমিজ বিপণির সামনে থেকে বুধবার বিকাল ৬ টায় বের হওয়া মিছিল শহরের গুরুত্বপূর্ণ
সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রমিজ বিপণির চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন- যুবলীগ নেতা নুরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, সীতেশ তালুকদার মঞ্জু, অ্যাড. আজাদুল ইসলাম রতন, অ্যাড. কল্লোল তালুকদার চপল, অ্যাড. আমিনুর রশিদ রনক, এহসান আহমদ উজ্জ্বল, পৌর কাউন্সিলর আবাবিল নূর প্রমুখ।
বক্তারা বলেন,‘‘জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা’ হয়েছে।’’ অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
- শোক দিবসেও আ.লীগের বিভক্তি- কোয়ার্টার কি.মিটারে তিন বলয়ের শোক সমাবেশে
- হাওর রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি- ঢাকা বিমান বন্দরে চপল গ্রেপ্তার


