প্রতিবাদ-উদীচীর জঙ্গিবাদবিরোধী আয়োজন

সু.খবর রিপোর্ট
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং নেতাকর্মীদের সাথে জঙ্গিবাদ বিরোধী সভা করেছে জেলা উদীচী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জঙ্গিবাদ বিরোধী সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় পুরাতন জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা উদীচীর সভাপতি বিজন সেনরায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদব জাহাঙ্গির আলমের পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, নারী নেত্রী শীলা রায়, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাড. শামসুল আবেদিন, যুগ্ম সাধারণ সম্পাদক দেবদাস চৌধুরী রঞ্জন, উদীচীর সহ-সভাপতি নির্মল ভট্টাচার্য্য, অঞ্জন চৌধুরী, জেলা উদীচীর সহ-সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দে, শাহ মো. আবু নাসের, শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, বাংলাদেশ বেতারের সংগীত পরিচালক মো. কুতুব উদ্দিন, সমাজকর্মী আব্দুল মোত্তালিব, সংগীত শিল্পী উৎপল খাসনবিশ, অনিশ তালুকদার বাপ্পু, শতদলশিল্পী গোষ্ঠির সভাপতি অরুণ তালুকদার, দিপায়ন চৌধুরী, বুলবুল সংগীত নিকেতনের সভাপতি প্রীতিভূষণ   চক্রবর্তী, সুরালোক সংগীত বিদ্যালয়ের সভাপতি সন্তোষ কুমার চন্দ, শামীম আহমদ, মোহাম্মদ আলী, কালচারাল ফোরামের সহ-সভাপতি আতাউর রহমান, শাহ আব্দুল করিম পরিষদের সাধারণ সম্পাদক ফারুক মিয়া, মোতাহার হোসেন, আসাদুজ্জামান প্রিয়ন, সোহাগ সরকার, সৌমিত্র চৌধুরী সাগর, কালচারাল ফোরামের সভাপতি সোহেল রানা, রুম্মান তালুকদার, সুনামগঞ্জ প্রসেনিয়ামের দলনেতা আবিদ খান হৃদয় শাওন দাশ, বশির খান, আব্দুল মতিন প্রমুখ।    
dharmapasha-pic-28-July-201এদিকে ধর্মপাশায় উদীচীর জঙ্গিবাদ বিরোধী প্রতিবাদী গণসঙ্গীত ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উদীচীর জঙ্গিবাদ বিরোধী সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় শহীদ মিনারে উদীচীর ধর্মপাশা উপজেলা শাখা সংসদ এ কর্মসূচির আয়োজন করে।
এতে সংগঠনের উপজেলার শাখার সভাপতি সাংবাদিক চয়নকান্তি দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া।
অনুষ্ঠানে বক্তব্য দেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক এনামুল হক এনি, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাজিদুল হক সাজু, দপ্তর সম্পাদক সাংবাদিক এমএমএ রেজা পহেল, সাহিত্য সম্পাদক কবি আনিসুল হক লিখন প্রমুখ। পরে গণসঙ্গীত পরিবেশন করেন সংগঠনের সদস্য সানন্দা রাণী সিংহ, বন্যা রাণী সিংহ, শিউলী সরকার, পারভেজ আহমেদ, রাজিব তালুকদারসহ উদীচীর অন্যান্য শিল্পীবৃন্দ।