ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় এক প্রতিবেশীর বিরুদ্ধে দুর্জয় মিয়া নামের দুই বছর বয়সী এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে উপজেলার মধ্যনগর থানাধীন চামরদানি ইউনিয়নের আবিদনগর নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। দুর্জয় ওই গ্রামের ছালেক মিয়ার ছেলে। ছালেক মিয়ার দাবি পূর্ব শত্রæতার জেরে প্রতিবেশী জয়নাল মিয়া তার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে।
ছালেক মিয়া জানান, গত চৈত্র মাসে তার একটি গরু জয়নাল মিয়ার বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে জয়নালের সাথে তার বিরোধ তৈরি হয়। এ নিয়ে জয়নালের লোকজন ছালেক মিয়ার বাড়িতে হামলাও করেছে। এ নিয়ে মামলাও চলছে। শনিবার দুপুর ১২টার দিকে দুর্জয়কে কোলে নিয়ে প্রতিবেশী চন্দনের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন ছালেক। এ সময় জয়নাল পেছন দিক থেকে এসে দা দিয়ে ছালেককে কোপ দেয়। সেই কোপ তার কোলে থাকা দুর্জয়ের মাথায় লাগে এবং গভীরভাবে ফাঁক হয়ে যায়। পরে দুর্জয়কে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মধ্যনগর থানার ওসি নির্মল দেব বলেন, ‘ছালেক মিয়ার দাবি একই গ্রামের প্রতিবেশী জয়নাল দা দিয়ে কুপিয়ে দুর্জয়কে হত্যা করেছে। কিন্তু জয়নাল তা অস্বীকার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
- বিশ্বম্ভরপুরে মুজিব পল্লী পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক
- শান্তিগঞ্জে ঐতিহ্যের কাবাডি খেলা দেখতে মানুষের ঢল


